Blog
Play Store এ App কে Publish করার জন্যে Play Console এর Closed testing
Play Store এ App কে Publish করার জন্যে Play Console এর Closed testing এর testers দের দিয়ে মিনিমাম ১২ জন কে ১৪ দিনের জন্যে tester-দের app install করে কিছু feature test করা উচিত → এর কিছু এর নিয়মাবলীঃ
- ১২ জন tester টানা ১৪ দিন opted-in থাকতে হবে। ✅
- প্রতিদিন app open করা বা নির্দিষ্ট মিনিট ব্যবহার করা বাধ্যতামূলক নয়।
- তবে testers-রা ১৪ দিনের মধ্যে বাস্তবে app ব্যবহার করবে, বিভিন্ন feature check করবে, আর feedback দেবে—এটি strongly recommended। নির্দিষ্টভাবে ৪–৫ দিন ব্যবহার বা ৩–৪ জন feedback দেওয়ার কোনো official fixed rule নেই।
- Tester list-এ থাকা email account-গুলোকেই link পাঠাতে হবে।
- Link WhatsApp, Messenger, SMS, email—যেভাবেই পাঠান সমস্যা নেই। Tester সেই eligible Google account দিয়ে link খুলে test access নেবে এবং Play Store থেকে app install করবে।
- একই পরিবারের ১২ জন, একই Wi-Fi, কিন্তু আলাদা Google account ও আলাদা বাস্তব Android device হলে তা গ্রহণযোগ্য।
- Google friends, family, colleagues-কে tester হিসেবে নেওয়ার কথাই বলে। তবে ভুয়া tester বা একই ব্যক্তি দিয়ে multiple account বানানো ঝুঁকিপূর্ণ।
.png)